মেহেরপুর নিউজ:
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস মেহেরপুরের উদ্যোগে মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নের দরগাপাড়া ও রতনপুর গ্রামে সচেতনতামূলক ২টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে দিকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার জেসমিন নাহার মুক্তা। উঠান বৈঠকে করোনাভাইরাস প্রতিরোধে বিস্তারিত আলোচনা, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক,জঙ্গীবাদ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, পরিষ্কার -পরিচ্ছন্নতা প্রভৃতি বিষয়ে বিশদ আলোচনা করা হয়। উঠান বৈঠক দুটিতে বাগোয়ান ও রতনপুর গ্রামের প্রায় ২০০ জন মহিলা উপস্থিত ছিলেন।