মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর পূবালী ব্যাংকের উদ্যোগে মুজিব কর্নারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালের দিকে মোড়ক উন্মোচনের মাধ্যমে পূবালী ব্যাংকের মুজিব কর্নারের উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংক খুলনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এ এইচ এম কামরুজ্জামান মুজিব কর্নার এর মোড়ক উন্মোচন করেন। পরে সেখানে কেক কাটা হয়।
এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বিশিষ্ট ঠিকাদার জহিরুল ইসলাম, পূবালী ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক এসএম আশরাফুল আবেদিন, সরোজগঞ্জ শাখা ব্যবস্থাপক ফরিদ আহমেদ, চুয়াডাঙ্গা শাখা ব্যবস্থাপক মনসুর আলী, আলমডাঙ্গা শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, আলোকদিয়া শাখা ব্যবস্থাপক সেলিম রেজা, মেহেরপুর শাখার নাজমুল হোসেন, কাজী নুর মোহাম্মদ, প্রবীর কুমার মিত্র, হাসিবুল ইসলাম, মীনাক্ষী সাহা, শহিদুল ইসলাম, মিরাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে মুজিব শতবর্ষ উপলক্ষে এর আগে ব্যাংকের কর্মকর্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্লাকার্ড নিয়ে ব্যাংকের সামনে অবস্থান করেন।