মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়সার এর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডঃ আহমেদ কায়সার দেশের সকল বিভাগ ও জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেন।
মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,পুলিশ সুপার এস এম মুরাদ আলি,সিভিল সার্জন ডা:মো নাসির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুল আলম,সহকারী কমিশনার (ভুমি) মো মাইনউদ্দীন,মিনহাজুল ইসলাম, মিথিলা দাস,মাহামুদুল হাসান,নাহিদ হোসেন,জেসমিন আকতার, নিরুপমা রায় প্রমূখ উপস্থিত ছিলেন।