মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ট্রাফিক পুলিশের অভিযানে ইজিবাইক, আলগামন ট্রাকটর আটক করা হয়েছে। বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।
মেহেরপুর ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়। এসময় দুটি ইজিবাইক, চারটি আলগামন ও একটি ট্রাক্টর আটক করা হয়।