তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
দৈনিক সময়ের কাগজ ও চ্যানেল ফোর টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক এম এ লিংকনের পিতা ও সাবেক এমপি মকবুল হোসেনের চাচা আবদাল হক মিয়া ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮২ বছর।
আজ বুধবার রাত ৯ টা ৪০ মিনিটের সময় তার নিজ বাড়ি গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে মারা যান তিনি। মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
প্রায় ২ মাস যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। গত মার্চ মাসের ১৭ তারিখে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ইজিবাইক যোগে বাড়ি ফেরার সময় মিরপুরের মধ্যে ইজিবাইক উল্টে মারাত্বক আহত তিনি। এসময় সাংবাদিক এম এ লিংকনও মারাত্বক আহত হন। লিংকনের বাম হাত ভেঙ্গে গেছে এবং কোমরে মারাত্বক চোট লাগে। সেই থেকে নিজ বাড়িতেই চিকিৎসা চলছিল আব্দাল হকের।
সাংবাদিক এম এ লিংকনের পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংবাদিক জুলফিকার আলী কানন, মজনুর রহমান আকাশ, ফারুক আহমেদ, তোফায়েল হোসেন, সাহাজুল সাজু, মাজেদুল হক মানিক, মাহাবুবুল আলম, হারুন র রশিদ রবি, লিটন মাহমুদসহ গাংনী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
আগামীকাল সকাল ১০ টার সময় তার নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সমপন্ন হবে বলে জানা গেছে।