মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর শহরের জনসচেতনামূলক অভিযান চালানো হয়েছে। সোমবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হাসান পৃথক পৃথক অভিযান চালান। এ সময় অনেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসলে তাদেরকে নিরুৎসাহিত করা হয়।