তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে ১০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল হতে সরকারী ত্রানের ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে দুপুর ১ টার দিকে এ ঢেউটিন ও নগদ ৩০ হাজার টাকা চেকের মাধ্যমে বিতরণ করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও টাকার চেক অসহায় পরিবারের মাঝে তুলে দেন সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। এসময় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী,মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাজাহান রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।