মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস বাজার এলাকায় থেকে ৫ গ্রাম হেরোইনের সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
বুধবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মোঃ আমিন মন্ডল(৩০) কে আনন্দবাস বাজার থেকে আটক করে। এ সময় তার কাজ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে রতনপুর ক্যাম্পের পুলিশ ।
মোঃ আমিন মন্ডল মুজিবনগর উপজেলার আনন্দবাস পশিচম পাড়ার মৃত দীন মোহাম্মদ পুত্র বলে জানা গেছে।
রতনপুর ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাহার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।