মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে রানা, সাব্বির ও ফয়েজ নামের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান দ্রুতগামী একটি ট্রাকটর রাজনগর মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এসময় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরে থাকা যাত্রীদের উদ্ধার করেন। আহত তিনজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।