মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা বিজিবি সদস্যরা ২শ ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। শনিবার ভোরের দিকে সহড়াতলা বিজিবির সদস্যরা টহল শেষে ফেরার পথে রাস্তার পাশে একটি আলগামনে পড়ে থাকা ২শ ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে চোরাকারবারীরা ফেনসিডিল গুলো ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।