মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেব আলী সেন্টুর উদ্যোগে করেনা ভাইরাসে কর্মহীন মানুষজনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত কাথুলি গ্রামের এসকল কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।সাহেব আলী সেন্টু জানান কাথুলি গ্রামের দুই শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি সহ ঈদ সামগ্রী বিতরণ করা হবে। এ সময় অন্যদের মধ্যে মাহবুবুর রহমান, পারভেজ হোসেন প্রমুখ তার সঙ্গে ছিলেন