তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ১০টি অসহায় পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে টিন এবং চেক বিতরণ করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে অসহায় পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে এ টিন ও চেক প্রদান করেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল হতে প্রত্যেককে ১ বান করে টিন ও ৩ হাজার টাকার চেক দেওয়া হয়। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী উপস্থিত ছিলেন।