তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ডেকোরেটর ব্যবসায়ী মালিক ও শ্রমিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে গাংনী বাসস্ট্যান্ড রেজাউল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
ডেকোরেটর ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, এ সময় উপস্থিত ছিলেন ডেকোরেটর রাজশাহী মালিক সমিতির সহ-সভাপতি ও ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান ও গাংনী বাজারের ভাই বোন ডেকোরেটরের স্বত্বাধিকারী জমির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী মালিক ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।