মুজিবনগর প্রতিনিধি:
মুজিবনগরে পলাশীপাড়া সমাজকল্যান সমিতির আয়োজনে গ্রাম দরিদ্রমুক্তকরনের লক্ষে গরিবদের মাঝে বকনা গরু ও ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল বিতরন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন সোনাপুর মাঝপাড়া গ্রামের ২৫ টি অসহায় পরিবারের মাঝে এ সকল গরু-ছাগল বিতরন করা হয়।
মাঝপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে ৮ টি পরিবারের মাঝে ১টি করে বকনা গরু ও ১৭ টি পরিবারের মাঝে ১ জোরা করে ব্লাক ব্যাঙ্গল ছাগল বিতরন করা হয়।
মাঝপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি নিহাজ উদ্দীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী।
বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ার ম্যান আয়ূব হোসেন, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন। অন্যদের মধ্যে ইউপি সদস্য সোহরাব হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য নারগীস খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।