মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো আতাউল গনির সভাপতিত্বে সভায়,অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।