মেহেরপুর নিউজ:
এডিবির অর্থায়নে মেহেরপুর সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে গরীব, অসহায়, দরিদ্র ও বেকার মহিলাদের আত্মকর্ম সংস্থানের মাধ্যমে নিজেদেরকে সাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের গরীব, অসহায়, দরিদ্র ও বেকার ৪০ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে সেলাই মেশিন তুলে দেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা প্রমুখ উপস্থিত ছিলেন।