মেহেরপুর নিউজ:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হিলন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু ।
এ সময় কেন্দ্রীয় যুবলীগের সদস্য মেজবাহউদ্দিন, জেলা যুবলীগের সদস্য আমানুর রহমান সোহেল, ইউনুস আলী, সাইফুল ইসলাম উজ্জল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিটন,আমদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সুইট ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুমেল মোল্লা ও সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কান্দার মাহমুদ বিপ্লব, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম মজনু সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু , মোনাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান মুংলা, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি সহিদুজ্জামান চমন।