মেহেরাব হোসেন অপি:
মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জোহানির উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।
পরিবেশ এর ভারসাম্য ঠিক রাখার জন্য বৃক্ষরোপণ অতি গুরুত্বপূর্ণ, তাই পরিবেশের ভারসাম্য ঠিক রাখার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক খন্দকার জোহানি ও তার বন্ধুরা।
রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেন তারা। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক পাপ্পু ইসলাম মেহেরপুর জেলা ছাত্রলীগের সদস্য খন্দকার রাব্বি সহ আরো অনেকে।