মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীর মটমুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতের কোন এক সময় চুরির ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ জানান, সোলার ব্যাটারি ৩টা, ১টা স্ক্যানার ম্যাসিন চুরি করে নিয়ে যায় চোরের দল। তিনি আরো জানান,চুরির ঘটনায় গাংনী থানায় জিডি করা হয়েছে। শুক্র ও শনিবার দুদিন অফিস বন্ধ ছিলো এ সুযোগে চুরির ঘটনা ঘটেছে।