মেহেরপুর নিউজ:
প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত ও প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রকল্প অনুমোদন ও শিক্ষকদের ৬ মাস ধরে বন্ধ থাকা বেতন-ভাতা প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার মেহেরপুর জেলা দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মেহেরপুর জেলা শাখার সভাপতি জাহিদ হাসান উপস্থিত থেকে স্মারকলিপি প্রদান করেন। মেহেরপুর জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার নাহিদ হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সদস্য মঞ্জুরুল ইসলাম, মুফতি শাহ হুজাইফা, শামিমুজ্জামান, রাহাতুল্লাহ, ইমরান হোসেন, ওমর ফারুক, নাজমুল হাসান, আক্কাস আলী, হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।