মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ৭ মামলার পলাতক আসামি মিনারুল ইসলাম মিনা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার ডিবি পুলিশ তাকে আটক করে। আটক মিনারুল ইসলাম মিনা মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের কাদের এর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির একটি দল মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে অভিযান চালিয়ে মিনাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক মামলার সহ মেহেরপুর-মুজিবনগর থানা সাতটি মামলা রয়েছে।