মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, শহর সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপ-তত্ত্বাবধায়ক তৌফিকুর রহমান প্রমুখ।