মেহেরপুর নিউজ:
মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশনায় গৌরিনগর নাগাবিলের খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নাগবিলের জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরুর লক্ষে বৃহস্পতিবার সরেজমিনে খাল খনন এলাকা পরিদর্শন করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনির নেতৃত্বে পরিদর্শনকালে বিএডিসি ইঞ্জিনিয়ার, এলজিইডি প্রতিনিধি, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী মুকুল, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,মুস্তাকিম হোসেন, মোনাখালী ইউপি সদস্য, সার্ভেয়ার, ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাগাবিলের জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল খাল খননের। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের উদ্যোগে তাদের দীর্ঘদিনের দাবী শীঘ্রই পূরণ হতে যাচ্ছে।