মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওসমান গনি মুজিবনগর উপজেলা দাদপুর বিলের জলাবদ্ধতাএলাকা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি স্লুইস গেইট এলাকা ও প্লাবিত গোপালপুর এলাকা সরেজমিন পরিদর্শন করেন। স্লুইস গেটের বিকল তিনটি গেইট শুক্রবার মেরামতের কাজ শুরু করা বলে জানানো হয়।