মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা বিজিবির সদস্যরা ৫শ ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ।শনিবার সহড়াতলা বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এ সকল ফেন্সিডিল উদ্ধার করে।
জানা গেছে সহড়াতলা বিজিবি নায়েব সুবেদার গোপাল কান্তির নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ক্যাম্পে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার করে। বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে ফেন্সিডিল গুলো ফেলে রেখে পালিয়ে যায়।