মুজিবনগর প্রতিনিধি:
মুজিবনগরে মেহেরপুর জেলায় নবযোগদান কৃত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান মহোদয় মুজিবনগর উপজেলার জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,সুধিজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
এ মতবিনিময় সভা উপলক্ষে সোমবার সকালে মুজিবনগর কমপ্লেক্স পর্যটন মোটেল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মত বিনিময় অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ড.মোহাম্মদ মুনসুর আলম খান।
উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস,মুজিবনগর থানা ইনচার্য (ওসি) আব্দুল হাশেম,মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু ,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল,মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,উপজেলার সরকারি কর্মকর্তা বৃন্দ,সুধিজন ও দৈনিক ভোরের কাগজ, মেহেরপুর নিউজ এর সাংবাদিক হাসান মোস্তাফিজুর (শের খাঁন) দৈনিক অধিকার ও মেহেরপুর প্রতিদিন সাংবাদিক শাকিল রেজা।