মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে করোনা ভাইরাস দুর্যোগ কালীন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে গরীব ও দুঃস্থ পরিবারের মধ্যে ভি,জি,এফ চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার পিরোজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সমস্ত বিজেপির চাল বিতরণ করা হয়েছে। পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস উপস্থিত থেকে পিরোজপুর ইউনিয়নের ৫১৪ পরিবারের মাঝে চাল বিতরণ করেন।