মেহেরপুর নিউজ:
আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমঝুপি ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে অর্থ প্রদান করা হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমঝুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৪০জন ভিক্ষুকদের মাঝে নগদ ১হাজার টাকা ও একটি করে সাবান প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাঈন উদ্দীন উপস্থিত থেকে নগদ অর্থ ও সাবান বিতরণ করেন। আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, সচিব মোঃ জমিরুল ইসলাম সহ ইউপি সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।