মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার কুতুব ইউনিয়নের চাদপুর,শিবপুর,হিতিমপাড়া সহ বিভিন্ন গ্রামের বাজারে পরিদর্শন করে জাপান টোব্যাকো কোম্পানির বিভিন্ন ধরনের সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী জব্দ করা হয়েছে।
জব্দ কৃত পন্যের মধ্যে আছে।গ্যাসলাইট, রাবার ক্লিপ সহ টাংগানোর জন্য, ম্যাচ,অফারের বিভিন্ন ইনসেন্টিভ হিসাবে গ্লাস, প্লেট ও লাইটার এর বিজ্ঞাপন সামগ্রী ও কমিউনিকেশন ম্যাটেরিয়ালস। সদর উপজেলায় স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।