মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি জনিত কারণে মুজিবনগর উপজেলা তথ্য আপার উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তথ্য আপা খন্দকার তারিনা উপস্থিত থেকে বিদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।