মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামবাসীর উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার রাতে গোপালপুর বাজারে এর সকল খাবার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর থানার এসআই ইকবাল হাবিব।