মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বাড়াদি ইউনিয়ন নতুন দরবেশপুর এর দুটি কবরস্থানের ৫০০ করে ১০০০ চারা রোপণ করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব-উল-আলম শান্তি ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম শাতজাত লিখন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সহসভাপতি আবদুল মান্নান, যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, মশিউর রহমান পলাশ, বারাদি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মনসুর আলম, সাধারণ সম্পাদক মিয়াজান আলী, জেলা কৃষক লীগের সদস্য আশরাফুল হক, সহ-প্রচার সম্পাদক সাঈফ আহমেদ প্রমুখও সেখানে উপস্থিত ছিলেন