মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সদস্য সানোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
সকালের দিকে সানোয়ার হোসেন নিজ বাড়ি হরিরামপুর থেকে মোটরসাইকেল যোগে মেহেরপুর আসার পথে হরিরামপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে আহত হন। সানোয়ার হোসেন উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।