মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহাম্মদ মাসুদুল আলম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, আফিল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলক কুমার দাস, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ইশতিয়াজ আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আনারুল ইসলাম প্রমুখ।