মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জুমের মাধ্যমে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে সভায় পুলিশ সুপার অপরাধ পর্যালোচনা সহ সার্বিক নির্দেশনা প্রদান করেন। মেহেরপুর জেলার বিভিন্ন থানার কর্মকর্তাগণ জুম কনফারেন্সে অংশগ্রহণ করেন।