মেহেরপুর নিউজ:
মেহেরপুর ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুল আশরাফ রাজীবের পক্ষ থেকে শহরের মল্লিকপাড়া নেপোলি ক্লাবকে টেলিভিশন প্রদান করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীবের অফিস কক্ষে এ টেলিভিশন প্রদান করা হয়। পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেপালি ক্লাব কর্মকর্তাদের হাতে টেলিভিশনটির তুলে দেন। এসময় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব সহ এলাকার ক্রীড়ামোদী ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।