তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে মৎস্য অফিসের উদ্যোগে ৪শ’ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২০-২১ অর্থ বছরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর-উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
মঙ্গলবার সকাল থেকে শুরু করে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে ও উন্মুক্ত জলাশয়ে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ, গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান।
এ সময় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রীতম চৌধুরী, ক্ষেত্র সহকারী খন্দকার এজাজ হোসেন, জামালউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।