মেহেরাব হোসেন অপি:
সোসাল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশর (এসইডিপ) আইসিটি প্রজক্টের শুভ উদ্বোধন এবং ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে জুবায়ের কম্পিউটার ট্রেনিং একাডেমীর তত্বাবধায়নে এ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও আপডেট আইটি লিমিটেডের আরএসএম মুজাহিদ মুন্না, সোসাল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ও জুবায়ের কম্পিউটার ট্রেনিং একাডেমীর পরিচালক জুবায়ের হাসান, সোসাল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর তৌফিক এলাহী, জুবায়ের কম্পিউটার ট্রেনিং একাডেমীর প্রশিক্ষক বিপ্লব হোসেন। এসময় অন্যদের সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ সভাপতি তরুণ আহামেদ, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ অন্য অতিথিরা।