গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার নাগদার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও লভ্যাংশ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সমিতির মড়কা বাজারস্থ অফিস চত্বরে সাধারণ সভা, নির্বাচন ও লভ্যাংশ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগদার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দাল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মুন্টু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা এলজিইডি অফিসের সিও এবিএম শাহেদ, মেহেরপুর জেলা সমবায় অফিসের পরিদর্শক নুরুজ্জামান, সমিতির সদস্য ও এলাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, গাংনী উপজেলা সমবায় অফিসের প্রশিক্ষক নুরুজ্জামান, পরিদর্শক রুহুল কুদ্দুসসহ নাগদার খাল পানি ব্যবস্থাপনা সমিতির সাধারণ সম্পাদক জুম্মা আলম,ক্যাশিয়ার ময়নাল হক,সদস্য জাহাঙ্গীর আলম,নাসির উদ্দীন, প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।