মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আনসার সদস্য নিয়োগ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতার উপরে হামলার ঘটনার পর অন্যান্য উপজেলা পরিষদের ন্যায় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিতের জন্য ৪ জন আনসার সদস্যকে নিয়োগ করা হয়েছে।
রবিবার সকাল থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে ৪ জন সশস্ত্র আনসার সদস্যকে পাহারায় থাকে দেখা গেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।