মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাজউদ্দীন ও মনিরুল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রাতে ডিবি পুলিশের এসআই তরিকুল ইসলাম এর নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর এলাকায় ঐ অভিযান চালানো হয়। এসময় আশরাফপুর গ্রামের আশরাফ আলীর ছেলে তাজউদ্দিন এবং নেয়ামত মণ্ডলের ছেলে মনিরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। এ দুজনের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।