মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের সর্তকতা অভিযান ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় মাস্ক বিতরণ করা হয়।
মেহেরপুর কোড পুলিশের ইন্সপেক্টর আব্দুল আউয়াল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকা এবং মাস্ক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে মাস্ক ছাড়া অসচেতনভাবে রাস্তায় ঘোরাঘুরি করলে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।