মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মুজিবনগরে র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে এ র্যালী অনুষ্ঠিত।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের নেতৃত্বে র্যালীটি মুজিবনগর উপজেলা পরিষদ থেকে শুরু করে মুজিবনগর কমপ্লেক্স হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ” কেভিট ১৯ সংকট সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন শেখনে কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা শীর্ষক ” আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার আলোচনা সভায় সভাপতিত্ব করেন।