মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আমির হামজা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আমির হামজা কাজিপুর গ্রামের মোল্লাপাড়া এলাকার বিপ্লব হোসেনের ছেলে।
বুধবার দুপুর ১ টার দিকে কাজিপুর গ্রামের বাদল মন্ডলের পুকুরে ডুবে তার মৃত্যু হয় তার। স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলা খেলছিলো শিশুটি ।
আমির হামজা অসাবধনতা বসত পুকুরে পড়ে যায়। কিছুক্ষন পর পরিবারের সদস্যরা হামজাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ খবর নেয়। কোথাও না পেয়ে পুকুরপাড় এলাকায় খুঁজতে গিয়ে লাশ ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে। জীবিত ভেবে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিলে সে জানায় তার কাছে নেওয়ার পূর্বেই হামজার মৃত্যু হয়েছে।