তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেল ৫ টার দিকে সাহারবাটি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাহারবাটি ইউনিয়ন পরিষদ ভবনের একটি কামরায় বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার জন্য অফিস নির্ধারণ করা হয়। বিট পুলিশিং কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এস আই সুধাংশু হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান।
ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৯ নম্বর ইউপি সদস্য তহসিন আলী, ৪ নম্বর ইউপি সদস্য নিজামুদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আকরাম আলী। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।