মেহেরপুর নিউজ:
মেহেরপুরের সদর উপজেলার শোলমারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিব ও আমঝুপি গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ,এল,এম ফিরোজ মৃত্যুতে মেহেরপুর শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর পৌর প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কমর উদ্দিন, সদর সভাপতি ইকবাল হোসেন, সম্পাদক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আবু লায়েছ লাবলু, ইকাব আলি, কিতাব আলি, সহিদুল ইসলাম, মোখলেছুর রহমান, হাবিবুল্লাহ, একরামুল ইসলাম,ও আব্দুল সাত্তার প্রমুখ।