মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে “মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা ” বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার রাতে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
“জাতির পিতার শৈশব ও শিক্ষা জীবন। শীর্ষক”আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদড. মুহাম্মদ জাফর ইকবাল,