মেহেরপুর নিউজ:
২৬ সেপ্টেম্বর ২০২০ থেকে পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন ‘এ ‘ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে মেহেরপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে সোমবার সকালে সিভিল সার্জন অফিসে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৪ নভেম্বর থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।