মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর:
মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আজিজুল হক ওরফে মুলে ড্রাইভার ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহে—–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। আজিজুল হকের স্ত্রী ও ১ কন্যা রয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি ও ডাবেটিক রোগে ভুগছিলেন। রোববার সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের লাশে গার্ড অব অনার দেয়া হয়। মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার শাহ মোমিন, রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন। পুলিশের একটি চৌকসদল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে করুন সুর বেজে ওঠে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল কাশেম, সাবেক উপজেলা কমান্ডার আবুল কাশেমসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা সেখানে উপস্থিত ছিলেন। জানাজা শেষে মেহেরপুর পৌর কবর স্থনে দাফন করা হয়। উল্লেখ্য, শনিবার রাতে মুক্তিযোদ্ধা আজিজুল হক ওরফে মুলে ড্রাইভার মেহেরপুর স্টেডিয়ামপাড়াস্থ তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।