মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেরপুর শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় পাড়ার বাসিন্দা কদর আলী ইন্তেকাল করেছেন। (ইন্না——রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৮) বছর।
শনিবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে গেছে ভোরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম কদর আলীর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। এদিকে কদর আলীর মৃত্যুতে ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবুসহ শ্রমিক নেতৃবৃন্দের শোক প্রকাশ করেছেন।